২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বিকাল ৩টায় গাজীপুরের টঙ্গী টেলিফোন শিল্প সংস্থা মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে শেখ হাসিনা ভাষণ দেবেন। জনসভায় যোগ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সর্বস্তরের শ্রমিক ও জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৩৮ ঘ.