ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অবদানের জন্য মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়ে, কলকাতার এক হোটেলে রোববার সন্ধ্যায় পুরস্কার কমিটির সভাপতি অ্যান্টনি ওমলান বিশ্বাস দিপু মনির হাতে এ পুরস্কার তুলে দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর মাদার তেরেসা রতœ পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পুরস্কার কমিটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দেশের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের গর্ভনর শ্যামল সেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনার তারিক এ করিম ও কলকাতার ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।
কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপু মনির কোনো নির্ধারিত বৈঠক নেই।
আগামী মঙ্গলবার দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৬৩০ ঘ.
bdnews24