২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত নারী এসিডদগ্ধ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার এক নারীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নাটোর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার এক নারীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শ্রীরামপুর গ্রামে এ হামলায় আহত শরীফা বেগম (৪৩) ওই গ্রামের রেজাউল করিম কাঁচুর স্ত্রী। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “এসিডের ক্ষতগুলো গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে সদর হাসপাতালে পাঠায়ে দিয়েছি।” বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রোববার রাত ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কাঁচুর শোবার ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে কাঁচুর ঘুমন্ত স্ত্রীর দুই পা, হাত ও পেটের কিছু অংশ ঝলসে গেছে। প্রথমে তাকে বড়াইগ্রাম হাসাপাতালে ভর্তি করা হয়। সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোন্টেফোর ডটতম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৯ ঘ.