ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে রাজধানীর আদালতপাড়ায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতাকর্মীদের আসামী করে একটি মামলা করেছে পুলিশ।
রোববার রাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক এস এম রফিকুল হক একই থানায় মামলাটি দায়ের করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি হামিদুর রহমান হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, ৭০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজসহ যুবদলের একশজনকে আসামী করা হয়েছে।
ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে রোববার বেলা সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার আদালতপাড়ায় চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই সময় ছাত্রলীগের একটি হরতালবিরোধী মিছিল চলছিল।
ওই সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ নামক এক যুবককে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআই/এসইউ/১৫২৬ ঘ.
bdnews24