২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুরে তেতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সীতকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের বদিউল আলম (৪৫) এবং একই এলাকার মো. ইলিয়াস (২২)। আহত অটোররিকশা চালক আবুল কাসেমকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১৪৬ ঘ.