২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে কূপে নেমে বাবা ও ২ ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি গভীর কূপে নেমে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি গভীর কূপে নেমে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মাইজবাড়ী গ্রামে নিহতরা হলেন- আব্বাস ফকির (৬৫) এবং তার দুই ছেলে মজনু (৩৫) ও মিন্টু (২৮)। কাজিপুর থানার এসআই মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্সেনিকমুক্ত পানি উত্তোলনের জন্য কয়েকদিন আগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আব্বাস ফকিরের বাড়িতে একটি গভীর রিং ওয়েল বসায়। দুপুরে কৌতুহলবশত আব্বাস ফকির কূপের রিং বেয়ে ভেতরে নামেন। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি উঠে না আসায় প্রথমে মজনু এবং পরে মিন্টুও কূপের ভেতর নামেন। কিন্তু তিনজেনের কেউই উঠে না আসায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এক ঘণ্টা চেষ্টার পর ওই তিনজনকে মৃত উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কূপের ভেতরে অক্সিজেন সংকট ও বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৩ ঘ.