২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাইডার উল্টে আহত ১৫

নগরীর টাইগার পাস এলাকায় একটি রাইডার উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর টাইগার পাস এলাকায় একটি রাইডার উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে টাইগার পাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- প্রদীপ নাথ (৩৩), দাউদ (২০), সবুজ (২০), ইউনূস (২৯), আলী (২৮), হাসান (১৭), নুরুল হুদা (৫৮), বসু মিত্র বড়–য়া (৬০), শাহ আলম (২৯), সাজ্জাদ (১৮), শহীদ আলম (২২), নুরুল হক (৬৫), সরোজ হাজারী (৬১) ও শফি (২৫)। আরেক জনের নাম জানা যায়নি। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক রিটু দেওয়ানজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় যাত্রীবাহী রাইডারটি ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২০৩ ঘ.