নওগাঁ/রাজশাহী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নওগাঁয় স্বামী-স্ত্রীসহ তিন জন এবং রাজশহাীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাতে দুই জেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নওগাঁর মান্দা উপজেলার মিরপুর সবরিতলা এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এদের মধ্যে জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার কমলেন্দু সরকার (৬০), তার স্ত্রী কনিকা রানী সরকারের (৫৩) পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও তৃতীয় ব্যক্তির নাম জানায় যায়নি।
কমলেন্দু সরকারের বাড়ি নওগাঁ শহরের কাঠহাটি এলাকায়।
মান্দা থানার ওসি আব্দুল¬াহ হেল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে কমলেন্দু ও তার স্ত্রী মান্দা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে নওগাঁ শহরে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
এদিকে রাজশাহীর সাধুর মোড়ে মোটরসাইকলে ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে শনিবার রাতে।
নিহতরা হলেন- নগরীর খুলিপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে তুহিন (২৫) ও তালাইমারী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মুনির হোসেন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকলটিকে ধাক্কা দিলে তুহিন ও মনির রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/০১০০ ঘ.
bdnews24