২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

ভোলায় পঞ্চম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ভোলা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় পঞ্চম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরিকুল ইসলাম ভোলা শহরের পাখিরপোল এলাকার বাসিন্দা। ভোলা থানার ওসি মোবাশ্বির আলী জানান, ওই ছাত্রীর মায়ের করা মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বলা হয়, গত ১০ এপ্রিল সকালে একই বাড়ির বাসিন্দা তরিকুল তার মেয়েকে টিভি দেখার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে বিষয়টি না জানালেও অন্যদের কাছে ঘটনা জানতে পেরে তিনি এ মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১৩৩ ঘ.