২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়সমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল প্রায় পৌনে ৪ টার দিকে বাটা সিগন্যাল এলাকার ১৪ তলা সাহেরা ট্রপিক্যাল সেন্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের নবম তলার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক শাহরিয়ার সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অফিসে থাকা অবস্থায় হঠাৎ তিনি নিচ থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ভবন থেকে বেরিয়ে আসেন। ভবনের ঠিক কোন তলায় আগুনের সূত্রপাত হয়েছে, বা এর কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি নিলুফার ইয়াসমিন। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/জেকে/১৬১৮ ঘ.