বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলা বন্দরে আগুনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার বিকালে এই আগুন নেভাতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান জানিয়েছেন, মামুন সিনেমা হলের সামনে থাকা একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে।
বন্দরের ব্যবসায়ীরা পাধের নদী থেকে পানি নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ীদের দাবি, তাদের অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০০৮ ঘ.
bdnews24