২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াই নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া সদরে গড়াই নদীতে ডুবে মঙ্গলবার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

কুষ্টিয়া, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদরে গড়াই নদীতে ডুবে মঙ্গলবার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আলী আবির হৃদয় কুষ্টিয়া জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে আমার দেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি বরকত আলী মাজেদের একমাত্র সন্তান। কুষ্টিয়া মডেল থানার ওসি জালাল সরকার জানান, দুপুর ২টার দিকে হৃদয় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। তীর থেকে একটু দূরে গভীর পানিতে গেলে সে ডুবে যায়। বিকভল ৪টার দিকে লাশ ভেসে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫১ ঘ.