২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাউন সিমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা

সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম আই সিমেন্ট লিমিটেডকে (ক্রাউন সিমেন্ট) বায়ুদূষণের দায়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম আই সিমেন্ট লিমিটেডকে (ক্রাউন সিমেন্ট) বায়ুদূষণের দায়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ দণ্ড দেন। এছাড়া আগামী সাত দিনের মধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এর আগে এক অভিযানে কারখানার বায়ু পরীক্ষা করে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার পাওয়া যায় যথাক্রমে ২৭২৭ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং ১১১৩ মাইক্রোগ্রাম/ঘনমিটার। বায়ুদূষণের এ মাত্রা পরিবেশ সংরক্ষণ আইনে গ্রহণযোগ্য মাত্রার বাইরে। কারখানার পক্ষে মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদসহ দু’জন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে জরিমানা মওকুফ এবং কারখানার ত্র“টি সংশোধনের জন্য এক মাস সময় চাইলে পরিবেশ অধিদপ্তর তা নাকচ করে দেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/পিডি/১৯৪৭ ঘ.