২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে কালাবদর নদীতে স্পিডবোটের পাখায় কাটা পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

বরিশাল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জে কালাবদর নদীতে স্পিডবোটের পাখায় কাটা পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার নদীর শ্রীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার বিকেলে নিখোঁজ হয়েছিলো সাখাওয়াত হোসেন (১৩)। সে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের খলিলুর রহমান মোল¬¬ার ছেলে। মেহেন্দিগঞ্জ থানার ওসি ডা. জুলফিকার মোহাম্মদ গাজ্জালী জানান, সাখাওয়াত ও তার তিন সহপাঠীকে নিয়ে কালাবদর নদীতে সাঁতার কাটছিল। এ সময় ভোলা থেকে আসা বরিশালগামী একটি স্পিডবোটের পাখায় কাটা পড়ে সে নিখোঁজ হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২৯ ঘ.