২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বজ্রপাতে ১ জনের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

রাঙামাটি, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মাইনিমূখ ইউনিয়নের গাথাছড়ার এফআইডিসি এলাকায় এ ঘটনা ঘটেএ নিহত আবু তাহের (৩০) এফআইডিসি এলাকার বাসিন্দা। লংগদু থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরের দিকে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বজ্রপাতে আবু তাহের ও তার স্ত্রী তসলিমা বেগম (২০) আহত হন। তাদের স্থানীয় লংগদু রাবেতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। তাসলিমা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২৫ ঘ.