২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোর্স’ গ্রেপ্তার: চট্টগ্রামে র‌্যাবের তদন্ত দল

ইয়াবা ট্যাবলেট দিয়ে গৃহকর্তাকে ফাঁসানোর সময় ‘সোর্স’ গ্রেপ্তারের ঘটনা তদন্তে চট্টগ্রাম এসেছে র‌্যাবের গোয়েন্দা বিভাগের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা ট্যাবলেট দিয়ে গৃহকর্তাকে ফাঁসানোর সময় ‘সোর্স’ গ্রেপ্তারের ঘটনা তদন্তে চট্টগ্রাম এসেছে র‌্যাবের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার দুপুরে স্কোয়াড্রন লিডার আরাফাতের নেতৃত্বে চার সদস্যের দলটি নগরীর লাভ লেইনে ঘটনাস্থল পরিদর্শন করে। র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত তদন্তের অংশ হিসেবে ঢাকার ইন্টারনাল এনকোয়ারি সেলের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।” গত শুক্রবার সকালে লাভলেইনে এক প্রকৌশলির বাসায় ইয়াবা আছে সংবাদ দিয়ে র‌্যাবকে তল্লাশি করতে নিয়ে আসেন র‌্যাবের সোর্স এবাদুর রহমান ও আইয়ুব। এ সময় ওই প্রকৌশলির ছেলে শরিফুল ইসলাম রিন্টুর ঘরে এক প্যাকেট ইয়াবা ট্যাবলেট ফেলে রাখার সময় এবাদুরকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় ঘরের লোকজন। এ ঘটনায় একটি মামলাও করেছেন গৃহকর্তা। র‌্যাব বলছে, দুই সোর্স ভুল তথ্য দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে। এদিকে, র‌্যাব-৭ এর ডেপুটি কমান্ডার মেজর রাকিবুল আমিনের নেতৃত্বে একটি দলও ঘটনার তদন্ত করছে। গত শনিবার তারা ঘটনাস্থল পরিদর্শনও করে। অন্যদিকে গ্রেপ্তার র‌্যাবের সোর্স এবাদুরকে দুদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কোতয়ালী থানা পুলিশ। চট্টগ্রাম জেলারই একটি মাজার শরিফ থেকে কয়েক কোটি টাকা লুটের ঘটনা ঘটে স¤প্রতি। ওই ঘটনায় কয়েকজন র‌্যাব সদস্যকে আসামি করে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৫ ঘ.