২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পল্লী বিদ্যুৎ স্টেশন ঘেরাও

লোডশেডিং বন্ধের দাবিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় সোমবার আবারো পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ফেনী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম)- লোডশেডিং বন্ধের দাবিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় সোমবার আবারো পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করেছে এলাকাবাসী। গত ১৫ এপ্রিলও এই স্টেশনে এলাকাবাসী বিক্ষোভ করেছিল। সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মেয়র, কয়েকজন কাউন্সিলর, বাজার ব্যবস্থাপনা কমিটি ও কল্যাণ সমিতির সদস্য এবং এলাকাবাসী এ সাব-স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে তালা দেন। মেয়র ওমর ফারুক খান বলেন, গত দুই সপ্তাহের অব্যাহত লোডশেডিংয়ে ক্ষুদ্ধ হয়ে এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী পল্লী বিদ্যুতের জিএম সায়রুল ইসলাম এসে রেশনিং পদ্ধতিতে ৩ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে ঘেরাও প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১১ ঘ.