২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকের বিরুদ্ধে চবি ছাত্রীর ধর্ষণ মামলা

ধর্ষণের অভিযোগ এনে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের অভিযোগ এনে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শনিবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। রোববার পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আসামি সুমন দে (২৯) মার্কেন্টাইল ব্যাংক ষোলশহর শাখায় অফিসার পদে চাকরি করেন। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের রবীন্দ্র লাল দের ছেলে। আসামি ও বাদি একে অপরের দূর সম্পর্কের আত্মীয় বলে জানান এসআই। তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা বলেন, ২০০৫ সালে এইচএসসি পড়ার সময় ওই ছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুমনের পরিচয় হয়। ২০০৭ সালে অর্থনীতি বিভাগে ভর্তির পর একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার সুবাদে দুই জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। মামলার অভিযোগে বলা হয়, স¤প্রতি পারিবারিকভাবে সুমনের বিয়ে ঠিক হয়। এতে মেয়েটি আপত্তি জানালে গত শুক্রবার সে ওই মেয়েকে নগরীর বহদ্দারহাটে মা ভিলার পঞ্চমতলার একটি বাসায় আলোচনার কথা বলে ডেকে নেয়। এক পর্যায়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। গত বছরের ৭ ডিসেম্বর ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সুমন একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে উল্লেখ করা হয় মামলার অভিযোগে। সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান উপ-পরিদর্শক কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/পিডি/২৩০৬ ঘ.