২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ

মুক্তিপণের দাবিতে গত পাঁচ মাসে চার শিক্ষার্থীকে হত্যার পর আবারো ঝিনাইদহে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঝিনাইদহ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে গত পাঁচ মাসে চার শিক্ষার্থীকে হত্যার পর আবারো ঝিনাইদহে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হাসিব মণ্ডল (১২) মহেশপুর জিআইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবা আবুল হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাদের বাড়ি মহেশপুর পৌর এলাকার পাতবিলা গ্রামে। আবুল হোসেন জানান, শনিবার সকালে উদ্দীপণ কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য হাসিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সারাদিনে তার কোন খোঁজ পাওয়া যায়নি। তিনি দাবি করেন, তার ছেলেকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। তবে রোববার দুপুর পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি বলে জানান তিনি। এ ঘটনায় শনিবার রাতে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিখোঁজ ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৪৩ ঘ.