ফেনী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলায় শনিবার আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ফাতেমা বেগম (৮০) নামের ওই বৃদ্ধা নিহত হয়েছেন।
ফেনী অগ্নিনির্বাপণ বাহিনীর স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে মালিপুর গ্রামের বেচু মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। ওই সময় বেচু মিয়ার মা ফাতেমা বেগম মারাতœকভাবে দগ্ধ হন। ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। দমকল ও পুলিশ সদস্যরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২২ ঘ.
bdnews24