২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিনিবাস চাপায় মৃত্যু

নগরীর কোতোয়ালি থানার জুবিলি রোডে মিনিবাসের চাপায় শনিবার এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার জুবিলি রোডে মিনিবাসের চাপায় শনিবার এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত অম্লান বড়–য়া সাজুর (৩০) গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ী বেপারীপড়ায়। বাবার নাম তুষার কান্তি বড়–য়া। প্রতক্ষ্যদর্শী ও সাজুকে উদ্ধারকারী মো. এমাম হোসেন পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুুবিলি রোডে দৈনিক ইত্তেফাক অফিসের সামনে মোটরসাইকেল আরোহীকে দ্রুতগামী একটি রাইডার পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে রাইডারটি তাকে চাপা দিয়ে চলে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল দিদারুল আলম জানান, দুপুর সাড়ে ৩টার দিকে অম্লান বড়–য়াকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৮২১ ঘ.