শেরপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় বুধবার ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা শেষ হয়েছে।
চরমোচারিয়া ইউনিয়নের চৌধুরী বাড়ি মোড়ে এই প্রতিযোগিতায় শেরপুর, জামালপুর, বগুড়া, ময়মনসিংহ ও টাংগাইলের শতাধিক ঘোড় সাওয়ার অংশগ্রহণ করেন।
গত একমাস ধরে এখানে বাছাই, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষে মঙ্গলবার হয় সেমিফাইনাল।
ফাইনাল খেলায় প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিল।
প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের চৌধুরী বলেন, ময়মনসিংহের চেচুয়া বাজারের ঘোর সাওয়ার হান্নান মুন্সি প্রথম হয়ে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার জিতে নেন।
আরো পাঁচজনকে ১৭ ও ১৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
এছাড়া তিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
সাবেক সংসদ সদস্য শাহ মো. রফিকুল বারী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24