২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জের ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

বাগেরহাট, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জের ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বিকালে চিংগুড়িয়া গ্রামে এই হামলায় নিহত আলম শেখ (৪৫) ওই গ্রামের বাসিন্দা। চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, চিতলমারীর মধুমতি নদীর কুলিয়ার চরে প্রায় সাড়ে চারশ বিঘা খাস জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় কলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ ফরিদের সঙ্গে মহসিন নামে স্থানীয় এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্প্রতি মহসিনের লোকেরা ফরিদের এক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনার জের ধরে বুধবার বিকালে ফরিদের সমর্থকরা মহসিনের সমর্থক হিসেবে পরিচিত আলম শেখকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি উল্লেখ করে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১২ ঘ.