সাতক্ষীরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার বিকালে সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী গ্রাম থেকে আটক হন ভারতের উত্তর ২৪ পরগণা জেলার ফিফা রাঘবপুর গ্রামের তপন রায় (৪৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জের নিজদেবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩৫)।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে তারা লক্ষ্মীদাড়ী এলে তাদের আটক করা হয়।
তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24