২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আগুনে ১৮ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

পটুয়াখালী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে মহিপুর মৎস্য বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। মহিপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোহাম্মদ আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের মজনু মিয়ার মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ফার্মেসি, মুদি-মনোহরি, স্টেশনারিসহ বিভিন্ন ধরনের ১৮টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদকর্মী মো. সালাম রেজা জানান, কলাপাড়া উপজেলায় ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব দোকানঘর পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৩৯ ঘ.