২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় ছাত্র অপহরণ

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সোমবার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঝিনাইদহ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সোমবার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে দুর্বৃত্তরা। অপহৃত সুমন ব্যানার্জি (২২) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারি বায়োসাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার কাদিপুরে গ্রামের প্রয়াত সুকুমার ব্যানার্জির ছেলে। সুমনের কাকা শ্যামসুন্দর ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে কালীগঞ্জ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুমন। রাতে মোবাইল ফোনে সন্ত্রাসীরা ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি জানান, পুলিশকে জানালে সুমনকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৮ ঘ.