২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১১

ঝিনাইদহ সদরে মঙ্গলবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঝিনাইদহ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে মঙ্গলবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বাকরী গ্রামে দুই মাতব্বর টুকু খোন্দকার ও আজাদ জোয়ার্দারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষের সমর্থকরা ঢাল, শড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত জাহিদুল ইসলামকে (৩১) ঢাকা নোওয়ার তার মৃত্যু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম আহত হন। এখনো কোনো পক্ষ থানায় মামলা দেয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৩ ঘ.