২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরকে জমি বরাদ্দ, বিক্ষোভ কক্সবাজারে

কক্সবাজার বিমানবন্দর স¤প্রসারণে জমি বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কক্সবাজারে কয়েক হাজার ভুক্তভোগী বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কক্সবাজার, এপ্রিল ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার বিমানবন্দর স¤প্রসারণে জমি বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কক্সবাজারে কয়েক হাজার ভুক্তভোগী বিক্ষোভ করেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের প্রধান সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক মো. জয়নুল বারী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কক্সবাজার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ৭৯৪ একর জমি সিভিল এভিয়েশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়া ও মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ভূমি হারিয়ে উদ্বাস্তুরা কুতুবদিয়াপাড়া সমিতি পাড়াসহ আশপাশের এলাকার খাস জমিতে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার কুতুবদিয়াপাড়া সমিতি পাড়াসহ আশপাশের ১৬টি মহল্লার কয়েক হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে জুতা-স্যান্ডেল ও ঝাড়– নিয়ে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। ওই চত্বর থেকে পাবলিক লাইব্রেরি হয়ে প্রধান সড়ক পর্যন্ত এক পর্যায়ে বিক্ষোভকারীতে ভরে যায়। সেখানে বিক্ষোভকারীরা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কুশপুত্তলিকা দাহ করে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশে আন্দোলনের নেতারা বলেন, “জান দেব, তবু জমি দেব না।” সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসআইএম আকতার কামাল আযাদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিক উল্লাহ প্রমুখ। ওই সমাবেশে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. জয়নুল বারী জনতার উদ্দেশে বলেন, আগামী ডিসেম্বরে বিমানবন্দরের রানওয়ে স¤প্রসারণের কাজ শুরু হবে। তার জন্য মাত্র ২৫টি পরিবারকে স্থানান্তর করা হবে। অন্যদের পূনর্বাসনের মাধ্যমে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এ কথায় বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি বলেন, জমি বরাদ্দ দেওয়া হয়েছে ঠিকই, তবে এখনো খতিয়ান হয়নি। বরাদ্দ দেওয়া জমির খতিয়ান তিনি করবেন না। এলাকাবাসীর দাবির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সমাবেশে এসে একাত্মতা প্রকাশ করে করেন বিএনপি নেতা ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান। সাংসদ লুৎফুর সমাবেশে বলেন, বিমানবন্দরের জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকু নিয়ে আধুনিকায়নের কাজ করা যায়। অথচ সরকার হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে সিভিল এভিয়েশনকে জমি দিয়ে দিচ্ছে। জলবায়ু উদ্বাস্তু এ মানুষগুলোকে পুনর্বাসন করার আগে জমি কেড়ে না নেওয়ার আহ্বান জানান এই সাংসদ। বিক্ষোভ সমাবেশ শেষে ১৬ মহল্লার বাসিন্দাদের পক্ষে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসক গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪২ ঘ.