নীলফামারী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পৌর এলাকার উত্তর কাজিরহাট এলাকায় নিহতরা হলেন নুর বানু (৪২) ও রোমেনা বেগম (৩৮)।
জলঢাকা থানার ওসি তাপস কুমার প-িত বলেন, নিহতরা বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে গেলে সেচ পাম্পের ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24