২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ট্রাকচাপায় কিশোর নিহত

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাক চাপায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঝালকাঠি, এপ্রিল ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাক চাপায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। সোমবার সকালে মানপাশা সড়কে এ দুর্ঘটনায় নিহত মো. রাজু (১৩) উপজেলার ক্ষিরাকাঠী গ্রামের প্রয়াত রাজ্জাক হাওলাদারের ছেলে। পুলিশ ট্রাকচালক মিন্টু ও তার সহযোগী চান মিয়াকে আটক করেছে। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বলেন, চালবোঝাই একটি ট্রাক রাজুকে বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালক সুমনকে (১৮) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন জানান ওসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৩১ ঘ.