কক্সবাজার, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।
রোববার রাতে উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি উত্তরকুল নয়াপাড়া থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
নিহত সাহেদা আকতার (৩০) ওই গ্রামের নুরুল আলমের (৩৫) স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।
উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যায় ডিম ভাজা নিয়ে সাহেদার সঙ্গে স্বামী নুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল দা দিয়ে সাহেদার মাথা ও গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24