ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা স্থানান্তরের কারণে ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর মহাখালী-গুলশান সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীতে মাসকট গ্র“পের একটি গার্মেন্টের কর্মীরা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, গার্মেন্ট কর্তৃপক্ষ স¤প্রতি তাদের মহাখালীর কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকদের ক্ষতিপূরণের অংক নিয়ে এফবিসিসিআইয়ের মধ্যস্ততায় আলোচনা শুরু হয়। এফবিসিসিআই কারখানা কর্তৃক্ষকে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা দিতে বললেও শ্রমিক সংগঠনগুলো আরো বেশি ক্ষতিপূরণ দাবি করে।
এই আলোচনার এক পর্যায়ে সোমবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কারখানার শ্রমিকরা।
শাহনেওয়াজ খালেদ বলেন, আমরা “আমরা তাদের বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24