২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাড়তি শুল্ক ধার্য, ফল আমদানি বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ড ভারতীয় পণ্যের ওপর নিয়ন্ত্রণ শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বেনাপোল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ড ভারতীয় পণ্যের ওপর নিয়ন্ত্রণ শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। স¤প্রতি ভারত থেকে আমদানিযোগ্য আপেল, কমলা, আঙুর, সিগারেট পেপারসহ ৮৪টি পণ্যের ওপর নিয়ন্ত্রণ শুল্ক আরোপ করে সরকার। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড গত ২৮ মার্চ এক এসআরও বলে ভারত থেকে আমদানির ক্ষেত্রে ৮৪টি পণ্যর ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করে। “ফলের ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক আরোপ করায় ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ করে দেন।” তবে অন্যান্য বন্দর দিয়ে ফল আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বেনাপোলে ফল আমদানি বন্ধ হওয়ার কথা স্বীকার করে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বন্দর দিয়ে ফল আমদানি থেকে প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকার রাজস্ব পেত সরকার। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমির মামুন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এপ্রিলের প্রথম তিনদিন সর্বশেষ ১৯টি কনসাইনমেন্টে ২২ ট্রাক ফল ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৭ ঘ.