ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির তথ্য নিয়ে ষষ্ঠ জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষার (বিডিএইচএস) প্রাথমিক ফল আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচির পরিকল্পনা, তদারকি ও উন্নয়নের জন্য নীতি-নির্ধারক ও গবেষকদের কাছে মানসম্পন্ন তথ্যের উৎস হওয়ায় ১৯৯৩-৯৪ সাল থেকে প্রতি তিন থেকে চার বছর অন্তর এ সমীক্ষা হয়।
এ সমীক্ষায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ইউএসএআইডি) পরামর্শক ড. কান্তা জামিল বলেন, “অনেক কর্মসূচির কার্যকারিতার সূচক নির্দেশ করে এটা। আমরা দেখতে পারি কোথায় আমরা উন্নতি করছি এবং কোথায় করতে পারছি না।”
তিনি বলেন, উন্নয়নমূলক কর্মসূচিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন তা নির্ধারণে কর্মসূচি ব্যবস্থাপক ও নীতি-নির্ধারকদের সহায়তা করবে বিডিএইচএস।
“আমরা যেভাবে কর্মসূচি (প্রোগ্রাম) পরিচালনা করছি তা সঠিকভাবে কাজ করছে কি না এবং আমাদের প্রত্যাশামতো ফল দিচ্ছে কি না এবং যাদের প্রয়োজন তাদের কাছে এটা পৌঁছাচ্ছে কি না তা দেখিয়ে দেয় এটা।”
আন্তর্জাতিক জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের আইসিএফ ইন্টারন্যাশনাল অফ ক্যালভারটনের প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত এ সমীক্ষার তত্ত্বাবধান করে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (এনআইপিওআরটি)।
এ সমীক্ষার মাঠ পর্যায়ের কাজ পরিচালনা করে বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস।
এ সমীক্ষার জন্য সারা দেশের ১৭ হাজার ১৪১টি পরিবারের ১২ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিতা নারী ও ১৫ থেকে ৫৪ বছর বয়সী পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়। গত বছর ৮ জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয় এবং সেগুলো একত্রিত করা ও পর্যালোচনার জন্য ২৩ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ছয় মাস সময় লাগে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১১ সালের আদমশুমারির সময় গণনার এলাকার তালিকা এখানে ব্যবহার করা হয়েছে।
সমীক্ষায় প্রজনন, পরিবার পরিকল্পনা, মাতৃ স্বাস্থ্য, মায়ের বুকের দুধ খাওয়ানোসহ শিশু স্বাস্থ্য, পুষ্টির মাত্রা ও সদ্যজাত শিশুর যতœ, এইডস সম্পর্কে সচেতনতা ও মনোভাব, পরিবারের সদস্যদের শিক্ষা, গৃহস্থালীতে পরিষ্কার পানির সরবরাহ, বিদ্যুৎ ও স্যানিটেশনসহ বি¯তৃত বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১১ সালের এ সমীক্ষায় প্রথমবারের মতো রক্তে গ্লুকোজের মাত্রা, প্রাপ্ত বয়স্কদের রক্তচাপ এবং নারী ও শিশুদের মধ্যে রক্ত স্বল্পতার হার তুলে ধরা হয়েছে।
ড. কান্তা বলেন, ধনী ও দরিদ্র পরিবারে মাতৃ স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে বিস্তর ব্যবধান রয়েছে।
“এ ব্যবধান কমাতে বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমরা দেখেছি, সময়ের সঙ্গে সঙ্গে মাতৃ স্বাস্থ্য সেবার গ্রহণের ক্ষেত্রে এ বৈষম্য কমছে।”
এনআইপিওআরটি-এর সাবেক গবেষক ডা. আহমেদ আল সাবির বলেন, “সরকারের শীর্ষ পর্যায়ে সমীক্ষার এ তথ্য ব্যবহার করা হয়।”
“নতুন স্বাস্থ্য জনসংখ্য ও পুষ্টি খাত উন্নয়ন পরিকল্পনার (এইচপিএনএসডিপি) ১৮টি বিশেষ লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কাক্সিক্ষত অগ্রগতি আসছে কি না তা মূল্যায়নে এটা ব্যবহার করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/এএইচ/২১১১ ঘ.
bdnews24