২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় অন্যের হয়ে অংশগ্রহণের দায়ে শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চুয়াডাঙ্গা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় অন্যের হয়ে অংশগ্রহণের দায়ে শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী রাশেদ খান মেননকে (২২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বি”ারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এ দণ্ড দেন। মেনন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। বাবার নাম সামিউল হোসেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী জানান, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালে মেননকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজা দেন।” মেনন চুয়াডাঙ্গা পৌর কলেজের ছাত্র সাইফুর রহমানের নামে ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করছিলো। একইভাবে সে আগের পাঁচটি পরীক্ষাতেও অংশ নিয়েছিলো। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, “সাইফুর রহমানের নামের প্রবেশপত্রে নিজের ছবি লাগিয়ে ভুয়া প্রবেশপত্র তৈরি করেছিলো মেনন। এ কারণে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮৪১ ঘ.