ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে।
সোমবার রাতে খালেদা দেশে ফিরবেন বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রোববার বিরোধী দলীয় নেতার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। সোমবার রাতে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরবেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত সোমবার সিঙ্গাপুরে যান খালেদা।
ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, একান্ত সচিব সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শামসুল আল-আমীন এই সফরে খালেদার সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪২ ঘ.
bdnews24