২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাস-নসিমন সংঘর্ষ, নিহত ৫

বৈশাখী মেলায় যাওয়ার পথে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাস ও নসিমনের সংঘর্ষে নারী, শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

শরীয়তপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখী মেলায় যাওয়ার পথে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাস ও নসিমনের সংঘর্ষে নারী, শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। শনিবার বিকালে উপজেলার সখিপুরে মোল্লারহাট বাজার সংলগ্ন লালসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন জানান, লালসেতুর কাছে ফেনী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা কমফোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন যাত্রী ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা চরভয়রা গ্রামের সিরাজ সরকার (৫৫), গোসাইরহাট উপজেলার উত্তর কোদালপুর হামিদ বেপারী কান্দি গ্রামের আল আমিন (১৩) মারা যায়। রাতে ঢাকা নেওয়ার পথে মারা যায় পূর্ব ডামুড্যা চরভয়রা বেপারী কান্দি গ্রামের স্বপন (২২), গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার রাহিমা বেগম (৪০), একই উপজেলার গরিবেরচর এলাকার আওলাদ খা (৮)। নিহতরা সখিপুরে বৈশাখী মেলায় যাচ্ছিলো। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শরীয়তপুর সদর হাসপাতাল, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সখিপুর থানার ওসি ধিরেন্দ্র চন্দ্র মহাপাত্র জানান, বাসের চালক নিজাম উদ্দিনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩২ ঘ.