২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুন

নগরের পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকা থেকে শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরের পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকা থেকে শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মাজহারুল আলম ওরফে মিলন (৩২) নামের ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। মিলনের বাড়ি ঢাকার জুরাইনে। চট্টগ্রামের খতিবের হাট এলাকায় তিনি স্ত্রী সন্তানসহ থাকতেন। মিলন ব্যবসা করতেন বলে জানা গেছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে খতিবের হাট এলাকার কালারপুলের কাছ থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী অথবা অন্য কেউ তাকে ছুরিকাঘাতে হত্যা করে। মিলন শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৪ ঘ.