সাভার, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সালেক (৩৮) বিরুলিয়া খেয়াঘাট এলাকার বরকত উল্ল¬াহ ওরফে রাব্বু মিয়ার ছেলে। শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়ার খেয়াঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে সালেককে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্ল¬াশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে পুলিশ বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৬০৩ ঘ.
bdnews24