২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

গাজীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যায় আমুনা এলাকায় এ ঘটনায় নিহত মো. আলমগীর হোসেন (২৭) উপজেলার কুন্দিয়া গ্রামের বাসিন্দা। আলমগীরের প্রতিবেশী মো. ইলিয়াছ বলেন, আলমগীরের সঙ্গে একই এলাকার আবু তাহের ও আওলাদের জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে জমির সীমানা পরিমাপ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং পরিমাপের কাজ বন্ধ থাকে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবু তাহের ও আওলাদ মোবাইল ফোনে আমুনা এলাকার একটি নির্জন স্থানে যেতে বলে আলমগীরকে। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীরের বুক, গলা ও উরুতে কোপের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিপক্ষ/আরআরডি/ডিডি/২২৩৩ ঘ.