২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বজ্রপাতে নিহত ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শুক্রবার বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

নোয়াখালী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শুক্রবার বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন। নিহত আরিফ (২৮) উপজেলার দক্ষিণ চরক্লার্কের ইউসুফের ছেলে। আহতরা হলেন- একই এলাকার আবদুল গণি (৫৮), তার স্ত্রী সকিনা বেগম(৪৫), ছেলে সফিক (১৬) ও রফিক (২৪) এবং ইউসুফের ছেলে আরিফ (২৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ঝড়ের সময় এরা সবাই মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। ঝড়ে জেলার চরবাটা, চরক্লার্ক, চরবা¹া, চর জিয়া, চর জুবলি, চর মহিউদ্দিনসহ কয়েকটি চরের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৩ ঘ.