২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কুইজ নিয়ে সংঘর্ষে ১ জনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কুষ্টিয়া, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকাল ৯টার দিকে পান্টি গ্রামের গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল হক (২৬) পান্টি গ্রামের আব্দুর রশীদের ছেলে। আহতদের মধ্যে মিনারুল, ফারুক, ইউসুফ, রশীদুল ও শাহাজাহান মিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুমারখালী থানার ওসি ফেরদৌস আহমেদ জানায়, স্থানীয় আনমুল দাখিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় স্থানীয় মনিরুল ইসলাম চাঁদ ও রুহুল আমিন নামে দুই ব্যক্তির পক্ষ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে মঞ্জুুসহ ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মঞ্জুর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫২৬ ঘ.