২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় ১৫শ’ বোতল মদ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার প্রথম প্রহরে এসব বিদেশি মদ উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এসব মাদক বহনের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও আটক করা হয়েছে। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহিরা সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ১৪৮৮ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তিনি জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিন নৌকায় থাকা লোকজন পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএইচ/এএল/১৫০২ ঘ.