২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

কক্সবাজারে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন তার মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

কক্সবাজার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন তার মা। নিহত মোহাম্মদ ইউনুস (৭০) ও আহত মা জাহানারা বেগম (৫০) শহরের মাছবাজার এলাকার বাসিন্দা। পুলিশ ঘাতক ছেলে শাহজাহানকে (২৫) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে তাদের নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। কক্সবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর ওই ছেলে বাবা ও মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। গুরুতর আহত মাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজাহান মানসিক রোগী বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৩৮ ঘ.