চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
একইসঙ্গে নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শোয়েব আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় ওই এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
এ কারণে উপকূলে সব ধরনের মাছধরা ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এনএ/জেকে/১৫২৩ ঘ.
bdnews24