২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ট্রান্সফরমার চোর আটক

চুরি করা ট্রান্সফরমারসহ দুইজনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করেছে পুলিশ। আটক করা হয় ট্রান্সফরমার বহনকারী ট্রাকটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি করা ট্রান্সফরমারসহ দুইজনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করেছে পুলিশ। আটক করা হয় ট্রান্সফরমার বহনকারী ট্রাকটিও। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহ মো. আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট কলাবাগান রাস্তার মাথা থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার কবীরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন (২৩) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পানজোড়া গ্রামের মো. ইস্রাফিল (১৮)। সার্জেন্ট আরিফুল বলেন, “ট্রাকটি কলাবাগান রাস্তার মাথা এলাকায় থামিয়ে ট্রান্সফরমারের বডিটা রাস্তার পাশে ফেল দেওয়ার চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশ দেখতে পেয়ে ধাওয়া করে তাদের আটক করে।” এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/আরএ/১৫০৬ ঘ.