ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানিসার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
সদর মডেল থানার থানা ওসি মো. আব্দুর রব সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৭ ঘ.
bdnews24