২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পরিবহন ধর্মঘট অব্যাহত

ভটভটি, নসিমন, করিমন ও হিউম্যান হলার বন্ধের দাবিতে গাইবান্ধায় বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

গাইবান্ধা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভটভটি, নসিমন, করিমন ও হিউম্যান হলার বন্ধের দাবিতে গাইবান্ধায় বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বুধবার সকাল থেকে জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে। মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম স্বপন জানান, গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে ভটভটি, নসিমন, করিমন ও হিউম্যান হলার (ম্যাজিক) চলাচল বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসনকে রোববার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। “কিন্তু এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় পরিবহন নেতারা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।” জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, জেলা প্রশাসক ঢাকায় ছিলেন। এ কারণে মঙ্গলবার পরিবহন নেতাদের ডেকে এ সময়ে ধর্মঘট না করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা মানেনি। সকালে জেলা প্রশাসক ঢাকা থেকে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, বিকাল ৪টায় জেলা প্রশাসক পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৪ ঘ.