২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সংযোগ নেই, আমদানি-রপ্তানি ব্যাহত

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বুধবার বেনাপোল সীমান্ত দিয়ে অমদানি-রপ্তানি ব্যাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বেনাপোল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বুধবার বেনাপোল সীমান্ত দিয়ে অমদানি-রপ্তানি ব্যাহত হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় কিছু ট্রাকে ভারতে পণ্য রপ্তানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের শুল্ক কমকর্তারা আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নের সব কার্যক্রম কম্পিউটারের সাহায্যে করে থাকে। দিল্লির সঙ্গে পেট্রাপোল বন্দর ও কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢোকেনি, বলেন তিনি। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার আমীর মামুন বলেন, মঙ্গলবার বিকাল থেকে ভারতের দিল্লির সঙ্গে পেট্রাপোল বন্দর ও কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বিশেষ ব্যবস্থায় সকাল থেকে ১০৪ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এদিকে রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশি দু’শতাধিক ট্রাক খালাসের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বলে তিনি জানিয়েছেন। বেনাপোল চেকপোস্ট কার্গো পরিদর্শক রনজিত সমাদ্দার বলেন, ভারত থেকে পণ্য আমদানি সাময়িক বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য লোড-আনলোড স্বাভাবিক নিয়মে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৫ ঘ.