২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে বুধবার বরগুনার আমতলী উপজেলায় এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বরগুনা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে বুধবার বরগুনার আমতলী উপজেলায় এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত নয়া ফরাজি’র (৫০) বাড়ি উপজেলার চলাভাঙ্গা গ্রামে। এ ঘটনায় নিহতের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে শহীদুল চৌকিদারসহ কয়েকজনকে আসামি করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার নথি থেকে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আমতলী থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের শহীদুল চৌকিদারের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী ফরাজীকে রাস্তা থেকে ধরে শহীদুলের ঘরে নিয়ে যায়। সেখানে মুখে কাপর গুঁজে তাকে বেদম প্রহার করে তারা। খবর পেয়ে তার স্ত্রী নুরনাহার বেগম সেখানে গেলে তাকেও প্রহার করে তাড়িয়ে দেয় তারা। পরে ইউপি সদস্য মজনু মৃধা আহত ফরাজিকে শহীদুলের বাড়ি থেকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করান। বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। আমতলী থানার ওসি বাবুল আখতার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯০৩ ঘ.